|| ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বড়াইগ্রামে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের বড়াইগ্রামে হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। আজ ২৮-০৪-২০২০ ইং রোজ মঙ্গলবার সকালে বড়াইগ্রাম উপজেলার,বড়াইগ্রাম পৌরসভার ১-৯ নং ওয়ার্ডের ৩১৫ জন কর্মহীন-হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিজ সাধ্য অনুযায়ী ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সবাইকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে নিয়ম মেনে ঘরে থাকার আহ্বান করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.