|| ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ধান কাটার উদ্বোধন করলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২০

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : প্রধান মন্ত্রীর নিদের্শনার অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাঘমারা এলাকায় ধান কাটার উদ্বোধন করেন । এতে অংশ নেন আওয়ামীলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। উপজেলা কৃষকলীগের আয়োজনে কৃষকদের ধান কাটায় অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক কেএম জাহাঙ্গীর আলমসহ অন্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.