|| ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সামাজিক দূরত্ব বজায় রেখে এমপি রত্নার খাদ্যসামগ্রী বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২০

সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর,শেখপাড়া,বাঙ্গালখলসী এবং নলডাঙ্গা পৌরসভা এলাকায় করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নাটোর-নঁওগা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ এমপি। আজ ১৯-০৪-২০২০ ইং তারিখে সকাল ১১ টায় তার নিজস্ব "ফুড ব্যংক" থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি। রত্না আহম্মেদ এমপি সবাইকে ঘরে থাকার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.