|| ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
নেত্রকোনায় বজ্রপাতে গরুসহ নিহত ২ আহত ৩-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২০

আল-আমিন, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। এছাড়া, একই সময়ে জেলার খালিয়াজুরী উপজেলা সদর ও ইছাপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের দুইটি গরু মারা গেছে। শনিবার সকালে মদনের হাওরে বোরো ধান কাটার সময় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে ইয়াহিয়া (২৫) ও সেলিম মিয়ার ছেলে রায়হান মিয়া (১০)। আহতরা হলেন, একই গ্রামের দুর্জয় মিয়া (১২) ও কুলিয়াটি গ্রামের সোহান মিয়া (২৬)। মদন থানার ওসি রমিজুল হক জানান, গোবিন্দশ্রী গ্রামের সামনের হাওরে সকালে বৃষ্টির মধ্যে বোরো ধান কাটছিলেন গ্রামের কৃষি শ্রমিক , কৃষক ও কৃষক পরিবারের সদস্যরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান দুইজন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল হাসান দৈনিক বাংলার অধিকারকে জানান, হাওয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃতের পরিবারের প্রত্যককেই ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.