|| ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বড়াইগ্রামের জোনাইলে কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২০

সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরে বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নে সরকারী তহবিল হতে আজ ১২-০৪-২০২০ ইং রোজ রবিবার সকালে ইউনিয়নের কুসমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭,৮ এবং ৯ নং ওয়ার্ডের সেলুন কর্মী,ভ্যান চালক,চা দোকানদার,দিনমজুরদের ১০ কেজি করে চাউল এবং ৩ কেজি করে আলু বিতরণ করা হয়। জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম ইউনিয়নের প্রায় ১০০ জনের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। তোজাম্মেল হক তোজাম বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় আমি এবং জোনাইল ইউনিয়ন পরিষদের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,জোনাইল ইউ.পি সদস্য ইমদাদুল সরকার সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.