|| ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
চালকদের জীবাণু নাশক ও বিনামূল্যে মাস্ক বিতরণ করছে রামপুরা ট্রাফিক জোন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২০
ডেমরা প্রতিনিধি ঃ
দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধ এবং এর বিস্তার প্রতিরোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পূর্ব বিভাগের প্রতিটি সদস্য নিরোলসভাবে করোনা ভাইরাস মোকাবেলায় একযোগে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ডেমরা স্টাফ কোয়ার্টার, ডেমরা চৌরাস্তা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে যানবাহন নিয়ন্ত্রন করা হচ্ছে এবং সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পন্য পরিবহনকারী সকল যানবাহন ও চালকদের জীবাণু নাশক স্প্রে করে ঢাকার প্রবেশে সহায়তা প্রদান করছে রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিকই ইন্সপেক্টর সাইফুল ইসলাম এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি দল। এসময় তারা গাড়ি চালক ও হেল্পারদের পাশাপাশি পথচারীদেরও জীবাণু নাশক স্প্রে করেন।
এছাড়াও সামর্থ্যহীনদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করা হচ্ছে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে করোনা ভাইরাস সংক্রমনরোধ সংক্রান্ত ব্যানার, ফেস্টুন ঝুলিয়ে রাখা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.