|| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বড়াইগ্রামে সিএনজি-অটোরিকশার ধাক্কায় শিশু নিহত -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বনপাড়ায় গুনাইহাটি নামক স্থানে সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রেসী রোজারিও নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় বাড়ির সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। নিহত প্রেসী বনপাড়া পৌরসভার গুনাইহাটি মহল্লার প্রকাশ রোজারিওর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায় রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রেসী রোজারিও রাস্তার অপর প্রান্ত থেকে তার বাড়ির দিকে আসছিল। এ সময় রাস্তায় দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সা সঙ্গে ধাক্কা লেগে সে মাটিতে পড়ে যায় এমতাবস্থায় সিএনজি অটোরিকশাটি তার পেটের উপর দিয়ে চলে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রেসী কে উদ্ধার করে স্থানীয় পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ সিএনজি অটোরিক্সা এবং তার চালককে আটক করতে পারেনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে তাকে মর্গে প্রেরণ না করে তার মরদেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়। ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কিছু সময়ে সড়ক অবরোধ করে রাখে। পুলিশ দ্রুত সেখানে গিয়ে ঘাতক সিএনজি এবং তার চালককে গ্রেপ্তারের আশ্বাস প্রদান করে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী কে রাস্তার অবরোধ তুলে নেয়ার জন্য অনুরোধ জানালে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.