|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২০
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান দ্রুত সময়ের মধ্যে দেশটি এ সংকট কাটিয়ে উঠতে পারবে বলেও আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে করোনা ভাইরাসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন।
চীন সরকার কর্তৃক দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঠিকভাবে সেবা প্রদানেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এতে তিনি ভাইরাসের আক্রমণে স্বজন হারানো চীনা পরিবারগুলোর প্রতিও সমবেদনা জানান।
পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে নিমন্ত্রণ জানান শেখ হাসিনা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.