|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় যুবলীগ নেতা মামুনুর রশিদের ৮ম মৃত্যুবার্ষিকী ৭ জানুয়ারি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলার চাংপুর গ্রামের বাসিন্দা সাবেক জনপ্রিয় যুবলীগ নেতা ও সোনার বাংলা সাহিত্য পাঠাগারের প্রতিষ্ঠাতাকালীন সদস্য মো: মামুনুর রশিদের ৮ম মৃত্যু বার্ষিকী আজ। ২০১২ সালের ৭জানুয়ারি এই দিনে মামুন কচুয়ার আকানিয়া বাইপাস সড়ক এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় অকালে মৃত্যুবরণ করেন। ফলে এই দিনটি তার পরিবার ও বন্ধু বান্ধবের কাছে একটি করুন শোকের দিনে পরিণত হয়। মামুনুর রশিদের ছোট ভাই ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসেন প্রধান বলেন, মামুন ভাই আমাদের মাঝে নেই তা ভাবতে অবাক লাগে। তিনি আমাদের পরিবারের আর্শীবাদ ছিলেন। তাকে হারিয়েছি ৮বছর। আমার ভাইয়ের জান্নাতময়ী জীবনের জন্য সকলের দোয়া চাই। প্রতিবছর এই দিনে মরহুমের পরিবারের আয়োজনে সংক্ষিপ্ত পরিসরে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.