|| ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
ফের হাজীগঞ্জের বাকিলায় ট্রেনের ধাক্কায় রিকশাচালক নিহত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২০
হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি,
চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ উপজেলার বাকিলা-কামরাঙ্গা সড়কের রেল গেটে ডেমু ট্রেনের ধাক্কায় রিকশাচালক ইসমাইল হোসেন (৬০) নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী ডেমু ট্রেন রেল গেটে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কপি হাউজ মালিক আকতার হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান- ডেমু ট্রেনটি হুইসেল না দেয়ায় রিকশাচালক রেল গেট পার হতে চেয়েছিলেন। ডেমু ট্রেনটি দেখে রিকশাচালক ঝাঁপ দিলেও আর রক্ষা হয়নি। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আকতার হোসেন আরও জানান এ-ই রেললাইনে কিছু দিন আগেও বাকিলা বাজারের একজন ব্যাসায়ী ট্রেনে মৃত্যু ঘটে এখানে।
নিহত ইসমাইল হোসেন বাকিলা গোগরা গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা।এলাকার বাসিন্দা মিজানুর রহমান মজুমদার বলেন, দীর্ঘ দুই বছর ধরে এই রেল গেটে গেট ম্যানের জন্য একটি কক্ষ আছে। কিন্তু কোনো গেটম্যান নেই। স্থানীয় জনগণ আশপাশে না থাকলে প্রতিনিয়ত এখানে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা থাকে।
এ বিষয়ে হাজীগঞ্জ রেল স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, বাকিলা রেল গেট সড়ক বিভাগের দায়িত্বে রয়েছে। তারা এখনও জনবল নিয়োগ দেয়নি।
চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ কর্মকর্তা সরওয়ার আলম ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.