|| ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
নওগাঁয় ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ নিয়ামতপুর উপজেলার পারুইল আজাদের মোড় তিন মাথা নামক স্থান থেকে দুই মাদক ব্যাবসায়ীকে ৩০০ পিছ ইয়াবাসহ আটক করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টায় মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক কৃত মাদক ব্যাবসায়ীরা হলেন, চাপাই নবাবগন্ঞ্জ শিবগন্ঞ্জের সাবেগ লাভাঙ্গা গ্রামের জোমছের আলীর ছেলে নাসিম আলী (৩৭) ও একই গ্রামের বয়েজ উদ্দীনের ছেলে মামুনুর রশিদ (৩০)। এবিষয়ে নওগাঁ জেলা শাখা ওসি (ডিবি) কে এম শামছুদ্দীন বলেন,মাদক কেনা বেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে সমবার বিকেলে নিয়ামত পুর থেকে আটক করাহয়। মামুনুর রশিদের কাছে ২শত ও নাসিম আলীর ১শত পিছ ইয়াবা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.