|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
রাঙ্গাবালীতে দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০১৯
ওমরসানি,রাঙ্গাবালীঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়ছে। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব ২ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। রবিবার দুপুরে রাঙ্গাবালী মাডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংসদ মহিব্বুর রহমানের সহধর্মিনী ও কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাতিমা আক্তার রেখা, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.দেলায়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী পারভীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল ও রাঙ্গাবালী উপজেলা শ্রমিকলীগ সভাপতি রওশান মৃধা প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.