|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ধর্মের ভাই বলে আড়ালে চলতে থাকে পরকীয়া- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি,
পাঁচ সন্তানের জননী এক নারী আমেনা বেগম। তার সাথে ট্রেন পরিচয় হয় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আজিজের সাথে। এরপর কথা চলে ফোনে, বানিয়ে ফেলেন ধর্মের ভাই। সবার সামনে ধর্মের ভাই পরিচয় দিলেও আড়ালে চলতে থাকে তাদের পরকীয়া। এই পরকীয়া প্রেমিক নিয়ে স্বামীর কাছে ধরা খেয়ে প্রেমিকের বাড়িতে এসে উঠেছেন আমেনা বৃহস্পতিবার (৭ নভেম্বর)। তবে প্রেমিক আজিজ পালিয়েছেন।
জানা গেছে, স্বামী-সন্তান নিয়ে কথিত ‘ধর্মের ভাই’ আজিজের বাড়িতে বেড়াতে এসেছিলেন আমেনা। সেখানেই রাতের বেলা আমেনার স্বামী আমেনাকে ঐ আজিজের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপরই আমেনার স্বামী আমেনাকে ত্যাগ করে চলে যান।
গৃহবধূ আমেনা বেগম জানান, আব্দুল আজিজের জন্য আমার স্বামী-সন্তান-সংসার সবই শেষ হয়ে গেল। এখন আমাকে বিয়ে না করলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই।
আব্দুল আজিজের মা সবুরের নেছা (৬০) দৈনিক বাংলার অধিকার কে জানায়, ওই মেয়েটি আমার ছেলেকে ধর্মের ভাই বানিয়েছে। তাকে আমিও আমার নিজের মেয়ের মতোই মনে করি। এমনকি গত পাঁচ থেকে ছয় মাস আগে আমার ছেলের বিয়েতে এসেও কয়েকদিন বাড়িতে থেকে গেছে। আর এখন আমার ছেলের সঙ্গে বিয়ে করার কথা বলে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোনো ধরনের কথা বলতে চাননি।
আমাদের দায়িত্ব নিউজ করা আপনার দায়িত্ব সেয়ার করা
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.