|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নাটোরে অন্যকে বাঁচাতে গিয়ে শিক্ষক নিখোঁজ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ হালতি বিলে বেড়াতে এসে পানিতে পড়ে মোখলেসুর রহমান পলাশ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিখোঁজ। শনিবার বিকেলে পাটুল ঘাট থেকে নৌকায় করে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষক নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও রাজশাহী বিনোদপুর মেহেরচন্ডি এলাকার নুরুল ইসলাম এর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং তার ছয় জন সঙ্গী উপজেলার মিনি কক্সবাজার খ্যাত পাটুল ঘাটে বেড়াতে আসেন। সেখান থেকে তারা একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে হালতি বিলের মধ্যে বেড়াতে যায়। সেখানে প্রাপ্তি সাহা নামে একজন শিক্ষিকা অসাবধানতাবশতঃ নৌকা থেকে পানিতে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে মোখলেসুর রহমানও পানিতে ঝাঁপিয়ে পড়েন। মাঝি এবং অন্যেরা প্রাপ্তি সাহাকে সুস্থ অবস্থায় নৌকায় তুলতে পারলেও মোখলেসুর রহমান পানিতে ডুবে যান।
খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডুবুরি দল দ্রুত সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোখলেসুর রহমানের কোনো সন্ধান পাওয়া যায়নি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.