|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে আজ সকাল ১১ টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু উজ্জ্বলের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুইট দত্তের পরিচালনায়
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। আলোচনা সভাসহ র্যালীর মধ্যে দিয়ে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় র্যালীতে ও প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,
শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ সামসুর নাহার রণি,আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মোঃ মফিজুল ইসলাম,
আত্রাই উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মোছাঃ মিতু মনি, আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মহাতাব উদ্দীন, মোঃ সবুজ, মোঃ রবিউল ইসলাম চঞ্চল প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.