|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চালিতাবুনিয়ার চেয়ারম্যান ফজলুর রহমান হাওলাদার আর নেই-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০১৯
ওমরসানি,রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার।। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুর রহমান হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গলাচিপা আদনান হোটেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বেলা ১১ টায় চালিতাবুনিয়া বাজারে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ফজলুর রহমান চালিতাবুনিয়া ইউনিয়নে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.