|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় কমিউনিটি মবিলাইজেশন ইউনিয়ন এ্যাডভোকেসিং সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
কচুয়া উপজেলা ৪নং পালাখাল মডেল ইউনিয়নে কমিউনিটি মবিলাইজেশন এ্যাডভোকেসিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। কচুয়া উপজেলা কমিউনিটি মবিলাইজেশনের ফিল্ড সুপারভাইজার মেহেদী হাসান রাকিবের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ। এসময় নারী ও শিশু মাতৃত্বকালী গনসচেতনতা মূলক কার্যক্রমের আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দার,ইউনিয়ন কমিউিনিটি মবিলাইজেশনের সিএম ফারজানা আক্তার,আমেনা আক্তার,ইউপি সদস্য লোকমান হোসেন ভূইয়া,জহিরুল ইসলাম,আব্দুল মান্নান,ফাতেমা বেগম,লাকী আক্তার,নুরুন্নাহার,ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক অহিদ রাজা প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.