|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীতে ৮ মাসের এক শিশুকে ছেলেধরা কর্তৃক গলাকাটার অভিযোগ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০১৯
ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীতে ৮ মাসের এক শিশুকে ছেলেধরা কর্তৃক গলাকাটার অভিযোগ উঠেছে। আহত শাওন (৮ মাস) নামের ওই শিশুকে ভালুকা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
|আরো খবর
ছেলেধরা সন্দেহে ভিক্ষুককে গণপিটুনি
‘ছেলেধরা’ আতঙ্কে গণপিটুনির হিড়িক
ময়মনসিংহে গলাকাটা সন্দেহে গণপিটুনি
শিশু শাওন উপজেলার হবিরবাড়ীর রাসেদের পুত্র।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে ওই শিশুর মা সাবিনা বাড়ির পাশে ছেলেকে নিয়ে বসে ছিলেন। এসময় কালো বোরকা পরা অজ্ঞাত এক নারী পানি খাওয়ার কথা বলে তার পাশে গিয়ে বসে এবং সঙ্গে থাকা ব্যাগ থেকে একটা কাপড়ের পোটলা মত কিছু দিয়ে তার মুখ চেপে ধরার চেষ্টা করে।
সেইসঙ্গে তার শিশু পুত্রের গলার পিছনের অংশে ধারালো কিছু চালিয়ে দেয়। এতে শিশুটির রক্ত ঝরা শুরু হয় এবং সে চিৎকার জুড়ে দেয়। তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে শিশুর মা চিৎকার চেঁচামেচি শুরু করলে অজ্ঞাত ওই নারী দৌঁড়ে পালিয়ে যায়। পরে আহত ওই শিশুকে ভালুকা সদর হাসপাতালে প্রাথমিক চিৎকিসা দেওয়া হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানার ওসি মো: মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি গুজবে কান না দিয়ে এ জাতীয় কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়ার পরামর্শ দেন সবাইকে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.